শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সূচকের পতনে শেষ হলো পুঁজিবাজারে হিসেব নিকেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৩৯ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: এ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক অপরিবর্তিত থেকে যথাক্রমে অবস্থান করে ২৭১৯ ও ১৫৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ১১৪টির, দর কমেছে ২১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬৭ পয়েন্ট কমে ২১ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102