মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

শান্তিতে নোবেল পেলেন ২ সাংবাদিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মোরাতভ। শুক্রবার বাংলাদেশ সময় ৩টায় নরওয়ের রাজধানী ওসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। 

আল জাজিরার খবরে বলা হয়, ‘টেকসই শান্তি ও গণতন্ত্রের পূর্বশত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের চেষ্টা’র স্বীকৃতিসরূপ তাদের এ পুরস্কার দেয়া হয়। 

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পায় বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। বিশ্বব্যাপী ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লড়াই চালিয়ে যাওয়ার স্বীকৃতিসরূপ সংস্থাটিকে এ পুরস্কার দেয়া হয়। 

গত সোমবার থেকে চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। মঙ্গলবার পদার্থে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ বছর পদার্থে নোবেল পেয়েছেন তিনজন। এরা হলেন- জাপানের সুকুরো মানাবে, জার্মানির ক্লাউস হাসেলমান ও ইতালির জর্জিও পারিসি।

বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল দেয়া হয় তানজানিয়ার কথাসাহিত্যিক আব্দুলরাজাক গুরনাহকে। 

আগামী ১১ অক্টোবর জানা যাবে এ বছর অর্থনীতিতে কে বা কারা নোবেল জিতছেন।

প্রতি বছর অক্টোবরে সুইডেন ও নরওয়ে বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি ও শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে থাকে। সব মিলিয়ে ছয়টি পুরস্কার ঘোষণা করা হয়। কারোনা মহামারির প্রভাব পড়েছে এ পুরস্কার বিতরণীতেও। গত বছর মহামারির কারণে কয়েকটি অনুষ্ঠানকে সীমিত করা হয়েছিল।

চলতি বছর ভার্চ্যুয়াল ও বাস্তবিক- উভয় পদ্ধতিতেই নোবেল বিতরণ অনুষ্ঠান করা হবে। নোবেলপ্রাপ্তরা নিজ নিজ দেশে থেকেই আগামী ডিসেম্বরে পুরস্কারের অর্থ ও মেডেল গ্রহণ করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102