সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

দারুন স্বাদের ঝিঙের বড়ার রেসিপি তৈরি করুন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: ঝিঙে হল এমন একটি সবজি যা আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। ঝিঙে দিয়ে ডাল, ঝিঙে পোস্ত আমরা সকলেই খেয়েছি। তবে, আজ আপনাদের দারুন স্বাদের ঝিঙের বড়ার রেসিপি জানাবো।

কিভাবে বানাবেন দারুন স্বাদের ঝিঙের বড়ার রেসিপি-

উপকরণ: 

১টি বড় ঝিঙে

১চা চামচ ময়দা

১চা চামচ চালের গুড়ো

স্বাদ অনুসারে লবণ

১/২চা চামচ হলুদ গুঁড়ো

১/২চা চামচ লঙ্কার গুঁড়ো

১/২চা চামচ জিরের গুঁড়ো

১/২ চা চামচ চাট মশলা

১চা চামচ পোস্তদানা

পরিমাণ মতো তেল

প্রয়োজন অনুযায়ী চিলিসস(সাজানোর জন্য)

প্রণালী: ১মে ঝিঙেটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিবেন।আর ২দিক থেকে চাকু দিয়ে অল্প চিরে নিবেন।আর ঝিঙেগুলোর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নিবেন।

এবার ঝিঙে থেকে জল বেরোলে জলটা ফেলে দিয়ে ওতে ময়দা,চালেরগুড়ো,লবণ,লঙ্কারগুড়ো,জিরেরগুড়ো,চাটমশলা আর পোস্তদানা দিয়ে ভালো করে মাখিয়ে নিবেন।

এবার ১টি প‍্যানে তেল গরম করে ওতে বড়াগুলো মিডিয়াম আচে সোনালী করে ভেজে নিবেন।এরপর ১টি ডিশে ঝিঙের বড়াগুলো চিলিসস দিয়ে আপনার পছন্দ অনুসারে সাজিয়ে নিবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102