মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

লন্ড‌নের এমপি টিউ‌লিপ সি‌দ্দি‌কের গাড়ি‌ ভাঙচুর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩২১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: লন্ড‌নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌ‌হিত্র, ব্রিটিশ এম‌পি টিউ‌লিপ রে‌জোয়ানা সি‌দ্দি‌কের গাড়ি‌তে প্রতি‌হিংসামূলক হামলার ঘটনা ঘ‌টে‌ছে। রবিবার ব্রিটিশ গণমাধ্যম‌কে টিউ‌লিপ জানি‌য়ে‌ছেন, এ হামলার ঘটনায় তি‌নি ভীত নন।

বৃহস্প‌তিবার সকা‌লে লন্ড‌নে তার বাড়ির সাম‌নে পার্ক ক‌রে রাখা গাড়ি‌তে হামলা চালা‌নো হয়। ব্রিটিশ গণমাধ্যমকে টিউ‌লিপ জানান, গাড়ির দরজার গ্লাস ভে‌ঙে রাজ‌নৈতিক বার্তা লেখা চিরকুট রে‌খে যায় হামলাকারীরা। ত‌বে ভেতর থে‌কে কিছুই খোয়া না যাওয়ায় এ‌টি উদ্দেশ্য প্রণো‌দিত হামলা ব‌লেই মনে করছেন তিনি।

টিউ‌লিপ জানি‌য়ে‌ছেন, তিনি ভীত নন। ঘটনার পর হাউজ অব কম‌ন্সের স্পিকার লিন্ড‌সে হো‌লেসহ বিভিন্ন রাজনী‌তিক ও  লেবার পা‌র্টির শীর্ষ নেতৃবৃন্দ তার খোঁজ-খবর নি‌চ্ছেন।

‌উল্লেখ্য যে বৃটেনের র‌য়েল সোসাই‌টি অব আট‌র্সের ফে‌লো টিউ‌লিপ সি‌দ্দিক ২০১৫ সা‌লে প্রথমবার ব্রিটিশ সাংসদ নির্বা‌চিত হন। লন্ড‌নে জন্ম নেওয়া ক্যা‌রিয়ার প‌লি‌টিশিয়ান টিউ‌লিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হ‌য়ে যুক্ত হন ব্রি‌টিশ রাজনী‌তি‌তে। এম‌পি নির্বা‌চিত হওয়ার আ‌গে তিনি ক্যাম‌ডেন কাউন্সিলের কাউ‌ন্সিলর নির্বা‌চিত হন। ‌

ব্রি‌টে‌নের বিশ্ব‌বিদ্যাল‌য়ের অর্থনী‌তির অধ্যাপক ড. শ‌ফিক সি‌দ্দিক ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা দম্প‌তির সন্তা‌ন টিউলিপ দুই শিশু সন্তানের জননী। ব্রি‌টে‌নের সর্বশেষ নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্প‌স্টেড ও কিলবার্ন আস‌নে টানা তৃতীয়বা‌রের ম‌তো জয়ী হ‌ন ‌৩৯ বছর বয়সী এই সাংসদ।

টিউ‌লিপের গাড়ি‌তে হামলার ঘটনার খবর প্রকা‌শের পর তার নির্বাচনী এলাকার মানুষেরা উ‌দ্বেগ প্রকাশ ক‌রে‌ছেন।

হ্যাম‌স্টেডের বা‌সিন্দা ব্রিটিশ বাংলা‌দেশি জু‌বেরা রহমান রোববার রা‌তে ব‌লেন, টিউ‌লিপ আমার এলাকার এম‌পি। জো ক‌ক্সের মত ব্রিটিশ সাংসদের কী ঘ‌টে‌ছিল তা আমরা ভু‌লে যাই‌নি। আমরা টিউ‌লিপের নিরাপত্তা নি‌য়ে উ‌দ্বিগ্ন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102