মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যশোরে সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা শামীম রেজা নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোরঃ যশোর সদরে ট্রাক মটরসাইকেল সংঘর্ষে শামীম রেজা (৩৫) নামে উপজেলা যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের স্বজনরা জানান, শামীম রেজা মঙ্গলবার রাতে ব্যবসার কাজে ঝিকরগাছা থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘাতক ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, ‘রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।’ স্থানীয় সংসদ ও উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগ ও ঝিকরগাছা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102