বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ব্রাজিলে করোনার তাণ্ডব, দিনে মৃত্যু প্রায় ৩ হাজার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৬৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান শুরু হলেও করোনার প্রকোপ কমেনি। তবে বর্তমানে করোনার প্রভাব সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশটিতে গত দুই দিন ধরে দিনে প্রায় তিন হাজার লোকের প্রাণ নিচ্ছে করোনা। লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ব্রাজিলে গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৩৬ জন এবং এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৮৩০ জন। ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৪৩১ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ১৩৬ জনের। মহামারীতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪ হাজার ৭৯৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫০ হাজার ৬৪৯ জন। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৯২ হাজার ৬২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ১৩৮ জন।

ইউকেবিডি/শা/ঢাকা

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102