বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

শেখ হাসিনার সঙ্গে বার্বাডোজ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার অবস্থানস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে সাক্ষাৎ করেন মিয়া আমোর মোটলি।

সাক্ষাতে তারা অ্যান্টিমাইক্রোবাইয়াল রেজিস্ট্যান্সসহ (এএমআর) নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএমআর বিষয়ে গত ৬ বছর যাবৎ সরব। আর দুই প্রধানমন্ত্রীই ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ’র সহ-সভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন।

এসময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ পর্ব শেষে বঙ্গবন্ধুর আত্মকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’র কপি বার্বাডোজের প্রধানমন্ত্রীকে উপহার দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102