সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

সন্ধ্যায় এক কাপ চা: আপনাকে দিবে সুস্থতা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: দিনের শেষটা হয় সন্ধ্যা দিয়ে। সন্ধ্যা মানেই দিনের শেষভাগ, সন্ধ্যা মানে ঘরে ফেরার তাড়া। সারাদিনের ক্লান্তি, কাজের চাপ, এরকম নানা ঝামেলা একপাশে রেখে সন্ধ্যাটা করে তুলুন সুন্দর ও প্রাণবন্ত। যেখানেই থাকুন এই সময়ে হাতে তুলে নিন এক কাপ গরম গরম চা। বিশেষ করে লাল চা। সন্ধ্যায় এক কাপ লাল চা আপনার ক্লান্তি দূর করবে নিমিষেই। পাশাপাশি নানা উপকারিতা রয়েছে লাল চা তে।

চলুন জেনে নেই সন্ধ্যায় এক কাপ লাল চায়ের উপকারিতা সম্পর্কে-

হৃদযন্ত্র ভালো রাখতে সহায়তা করে: সুস্থ থাকার জন্য হৃদযন্ত্র ভালো রাখতেই হবে। আর এই কাজে আপনাকে সাহায্য করবে লাল চা। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস। যা হৃদযন্ত্রকে ভালো রাখতে কাজ করে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: নানা গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রায় ১ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন। শুধু তাই নয়, এই উচ্চ রক্তচাপ থেকে সৃষ্টি হতে পারে চোখের সমস্যা, কিডনির সমস্যা, হৃদরোগের মতো মারাত্মক সমস্যা। গবেষণায় আরও দেখা গেছে যে, যারা নিয়মিত লাল চা পান করেন তাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা কম থাকে।

হজম শক্তি ভালো রাখে: হজম শক্তি ভালো রাখতে লাল চা বেশ উপকারী একটি উপাদান। প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা আপনার পাকতন্ত্রকে সুস্থ রাখবে। নিয়মিত খেলে হজমের সমস্যা কমে যাবে। আমাদের পাকতন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পাশাপাশি রয়েছে খারাপ ব্যাকটেরিয়াও। সেসব ব্যাকটেরিয়ায় ধ্বংস করে পেটের সমস্যা অনেকটা কমিয়ে দিতে পারে এই চা।

খারাপ কোলেস্টেরল হ্রাস করে: আমাদের শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমাতে কাজ করে লাল চা। প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা খাওয়ার অভ্যাস করুন। এটি আপনার শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102