

যুক্তরাজ্য অফিস: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে নিখোঁজ হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী তানিয়া ফিয়ার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ হলেও স্থানীয় সময় সোমবার তার নিখোঁজের বিষয়টি গণমাধ্যমে আসে। তানিয়া ফিয়ারের আসল নাম তানিয়ারাদজওয়া ফিয়ার। বিবিসির সাইন্টিফিক নাটক ডক্টর হু-এর ২০১৮ পর্বে অভিনয় করেন তিনি।
এছাড়া টিভির স্পটলেস, এন্ডেভার, ডিসিআই ব্যাঙ্কস এবং মিডসোমার মার্ডারেও সরব উপস্থিতি তার। তাকে কিক-অ্যাস-২ সিনেমায় দেখা গিয়েছিল এবং সম্প্রতি স্ট্যান্ড-আপ কমেডিও শুরু করেছিলেন ফিয়ার।
অভিনেত্রীর ম্যানেজার অ্যালেক্স কোল এবিসি নিউজকে বলেন , এক সপ্তাহ আগে তাকে শেষবার দেখেছিলাম ,তার একটি দুর্দান্ত ক্যারিয়ার ছিল এবং এটি কেবল শুরু, আমরা তাকে নিয়ে উদ্বিগ্ন এবং আশা করি আমরা দ্রুতই তাকে খুঁজে পাব।
৩১ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রীকে সর্বশেষ বৃহস্পতিবার দেখা যায় বলে জানান তার বন্ধু এবং পরিবার। সোশ্যাল মিডিয়ায় #FindTanyaFear হ্যাশট্যাগ ব্যবহার করে তার নিখোঁজ হওয়ার তথ্য সংগ্রহে সহযোগিতা করতে নেটিজেনদের বিশেষ ভাবে অনুরোধ করেছে পরিবার।
the @FindTanyaFear Twitter account, অনুসারে, তাকে শেষবার সান্তা মনিকা বুলেভার্ডে ট্রেডার জো -এর মুদি দোকানে দেখা গিয়েছিল। এ ব্যাপারে লস এঞ্জেলেস পুলিশ জানায়, ৯ সেপ্টেম্বর নিখোঁজ হওয়া একটি নিখোঁজ প্রতিবেদন করা হয়েছে।