বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

টেস্ট বাতিলে কোহলিদের দায়ী করলেন ইংলিশ ক্রিকেটাররা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের জুনিয়র ফিজিও যোগেশ পারমার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় শুক্রবার ম্যানচেস্টার টেস্টে খেলেনি ভারত। 

পাঁচ ম্যাচের সিরিজের শেষ খেলাটি আয়োজনে কম চেষ্টা করেনি স্বাগতিক ইংল্যান্ড। বৃহস্পতিবারই ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যের করোনা টেস্ট করায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই রিপোর্টে সবার নেগিটিভ আসার পরও খেলতে রাজি হয়নি ভারত।

শেষপর্যন্ত ম্যানচেস্টার টেস্ট বাতিলের সিদ্ধান্ত হয়। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলাবলি করছেন ম্যানচেস্টারে হেরে যাওয়ার ভয়ে খেলতে চায়নি কোহলিরা। সিরিজের শেষ টেস্টের আগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় হয়তো ভারত ম্যানচেস্টারে খেলেনি।

ম্যানচেস্টার টেস্ট বাতিলের জন্য ভারতকেই দায়ী করছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। 

ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য সানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের ক্রিকেটাররা দাবি করছেন, করোনার এই কঠিন সময়ে সফরে গিয়ে বায়ো-বাবলে না থেকে ভারতের একাধিক ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফরা হোটেলের বাইরে ঘুরে বেড়িয়েছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের দুইজনকে ডিপার্টমেন্টাল স্টোরেও ঘুরতে দেখা গেছে। একজন ফটোশুট করতে বেরিয়েছিলেন। 

শুধু তাই নয়, কোহলিরা বাসের পরিবর্তে ট্রেনে করে লন্ডন থেকে ম্যানচেস্টারে যান। তাছাড়া ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির বই প্রকাশ অনুষ্ঠানে যাওয়া নিয়েও বিতর্ক রয়েছে। ইংলিশ ক্রিকেটাররা দাবি করেন নিজেদের কারণেই ভারতীয় শিবিরে করোনা সংক্রমিত হয়েছে। 

আর সেই কারণেই ম্যানচেস্টার টেস্ট বাতিলে ভারতকে দুষছেন ইংলিশ ক্রিকেটাররা। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102