সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

আজকের পুঁজিবাজার লেনদেনে শীর্ষ দশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক প্রতিবেদক: এ সপ্তাহের বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন শেয়ারটির দর বৃদ্ধি পায় ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ এবং সর্বশেষ ৪২ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটির ২ হাজার ৪৫৯ বারে কোম্পানিটির ৭৪ লাখ ৬২ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন হয়।

দিনটিতে টপ টেন বা দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের দর বৃদ্ধি পায় ১৯ টাকা ২০ পয়সা বা ৯.৬৪ শতাংশ।  কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে— আলিফ ইন্ডাস্ট্রিজ, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুটওয়্যার, সোনালী পেপার, দেশ গার্মেন্টস, বিডি ল্যাম্পস ও লিবরা ইনফিউশন লিমিটেড।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102