শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সস্ত্রীক করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা আল-আসাদ করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। সোমবার সিরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, করোনা আক্রান্ত হলেও সিরিয়ার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সংক্রমণের লক্ষণ সীমিত। তারা সুস্থ অবস্থাতেই আছেন এবং দুই থেকে তিনি সপ্তাহের হোম আইসোলেশনে থেকে দায়িত্ব পালন করে যাবেন। যুদ্ধ বিধস্ত সিরিয়ায় গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। কিন্তু অর্থনৈতিক দুরবস্থার কারণে লকডাউনের পদক্ষেপ নেয়া হয়নি দেশটিতে।আসাদ প্রশাসন এই বছরের ১ মার্চ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু করেছে।বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা পর্যন্ত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, সিরিয়ায় করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার নয় হাজার ৮১ জন। ভাইরাস সংক্রমণে দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৬৩ জনের।

সূত্র : আলজাজিরা

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102