সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

গাজরের হালুয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: আজকে আমরা আপনাদের একটি সুস্বাদু হালুয়া রান্নার রেসিপি দিবো তা হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া আপনি যে কোন অনুষ্ঠান বা পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন। চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন গাজরের হালুয়া।

গাজরের হালুয়া তৈরির পদ্ধতি

উপকরণ

গাজর – ১ কেজি

দুধ – ১/২ লিটার

ঘি – ৫/৬ চা চামচ

এলাচ- ৭/৮টি

কিসমিস – ১ টেবিল চামচ

চিনি – ৬ চা চামচ

বাদাম কুঁচি – ১ টেবিল চামচ

দারচিনি – ২/৩ টা

খেজুর কুঁচি – ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

(১) প্রথমে গাজরগুলো গ্রেট করে নিবো।

(২) তারপর দুধের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে ঘন করে জাল দিতে হবে।

(৩) তারপর একটি প্যানে ঘি গরম করে তাতে গ্রেট করা গাজর দিয়ে হালকা আঁচে ১০-১৫ মিনিট ভেঁজে  নিতে হবে।

(৪) ভাঁজা হয়ে গেলে তাতে চিনি এবং ঘন দুধ মিশিয়ে নাড়তে থাকুন।

(৫) দুধ একটু শুকিয়ে গেলে তাতে বাদাম কুঁচি এবং খেজুর কুঁচি দিয়ে নামিয়ে নিন।

হয়ে গেলো মজাদার গাজরের হালুয়া। অল্প সময়ে এবং খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার গাজরের হালুয়া। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102