পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় নানিবাড়ি বেড়াতে এসে ডাহুক নদীতে গোছল করতে গিয়ে জলে ডুবে মুন্নাফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১,জুন) সকালে তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের সানু বালবাড়ি গ্রামে ঘটে এ ঘটনাটি। নিহত কিশোর মোঃ মুন্নাফ তিরনইহাট ইউনিয়নের রওশনপুর এলাকার তজিমুল হকের ছেলে।
স্বজনরা জানান, মুন্নাফ তার বাবার সাথে ঢাকায় থাকতো। ঈদুল আজহা উপলক্ষে সানু বালবাড়ি গ্রামে নানির বাড়িতে বেড়াতে আসে। সকালে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যান। সাঁতার না জানায় একপর্যায় নদীর গভীর পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ওই এলাকাজুড়ে বইছে শোকের ছায়া । ঈদের আনন্দের মাঝে এই শোক যেন পাথর হয়ে নেমেছে পরিবারটির ওপর।