সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত

তপু রাণী সাহা
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪ এই পর্যন্ত দেখেছেন

রবি’র আয়োজনে  বাংলাদেশ জাতীয় দল ও ইংল্যান্ডের লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা

চৌধুরীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেলেন ফুটবল ভক্তরা।

রবি আজিয়াটা পিএলসির উদ্যোগে আয়োজিত “হামজা অ্যান্ড ফ্যানস” অনুষ্ঠানে ভক্তরা তাদের প্রিয় তারকার সঙ্গে সময় কাটান। সম্প্রতি শেরাটন ঢাকা’তে অনুষ্ঠিত এক আয়োজনে তারা হামজা চৌধুরীর সঙ্গে কথা বলেন, একসঙ্গে ছবি তোলেন এবং স্মরণীয় মুহূর্ত উপভোগ
করেন।

এ সুযোগ পেতে ভক্তদের দেশজুড়ে ছড়িয়ে থাকা হামজা চৌধুরীর পোস্টার বা কাটআউটের সঙ্গে সেলফি তুলে তা রবির অফিসিয়াল ফেসবুক পেজে অথবা নিজের প্রোফাইলে # হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হয়। গত ১ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে দেশজুড়ে ব্যাপক সাড়া পাওয়া যায়।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ল²ীপুর, ফেনী ও কক্সবাজারে রবি কাস্টমার কেয়ার পয়েন্টে হামজা চৌধুরীর পোস্টার বা কাটআউট ব্যানার স্থাপন করা হয়।
ভক্তরা সেখানে সেলফি তুলে এই ক্যাম্পেইনে অংশ নেন। পোস্ট করা ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাইক, লাভ বা কেয়ার রিয়েকশন পাওয়া ছবিগুলো থেকে বিজয়ী নির্বাচন করা হয়।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “হামজা চৌধুরী ও তাঁর ভক্তদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি।”

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102