মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরাজয়ের আশঙ্কায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে—-মাইকেল রুবিন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের হাতে বাংলাদেশ কি নিরাপদ— মির্জা ফখরুল তেঁতুলিয়ায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু শেখ নূরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব পুনর্গঠনে কমিটি গঠিত বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান

যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের হাতে বাংলাদেশ কি নিরাপদ— মির্জা ফখরুল

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ এই পর্যন্ত দেখেছেন
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না বলে মন্তব্য করেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি  বলেন , বাংলাদেশের মানুষ কোনোভাবেই সেই দলকে সমর্থন করবে না, যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের হাতে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে।
রোববার (৮ ফেব্রুয়ারি) পঞ্চগড়-২ আসনের দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারু তলায় বিএনপি প্রার্থী ফরাদ হোসেন আজাদের এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন সংগ্রাম করেছেন। তিনি মেয়েদের লেখাপড়া অবৈতনিক করে দিয়েছিলেন। তার আমলেই বাংলাদেশের অর্থনীতি উপরের দিকে যাচ্ছিল, বাংলাদেশ বাঘের মতো দাঁড়িয়ে ছিল। অর্থনীতিতে একমাত্র বিএনপি পারে একটি স্থিতিশীল অর্থনীতি দিতে। জামায়াতে ইসলামের সেই অভিজ্ঞতা কোনোদিনও ছিল না, ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে না।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা জানেন, এই দলটির রগ কাটার অভ্যাস আছে। আমরা জানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আমাদেরকে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কোনোমতেই আমরা এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না।
এ সময় জনসভায় পঞ্চগড়-২ আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102