বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র শবে বরাতের তাৎপর্য— মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে— মির্জা ফখরুল রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধানের দাফন সম্পন্ন বৃষ্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাবের এওয়ার্ড সিরিমনি ও কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও বরকতময় রজনী পবিত্র শবে বরাত নারীদের ঘরে বন্দি করার রাজনীতি এদেশে চলবে না— তারেক রহমান মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত শ্রীমঙ্গলে রিসোর্টে হামলা ও লুটপাটের অভিযোগ মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটে জব ফেয়ার অনুষ্ঠিত হবিগঞ্জ-১ আসনে নির্বাচনি প্রচারনায় সিমি কিবরিয়া

পঞ্চগড় জেলার বাংলাবান্ধায়

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধানের দাফন সম্পন্ন

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার  বাংলাবান্ধার সাবেক ইউপি  চেয়ারম্যান ও তেতুলিয়া  বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা   মোঃ মহসিন আলী প্রধানের (৭০) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ।
 বীর  মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধান (৭০) মঙ্গলবার  (৩ ফেব্রুয়ারি)  রাতে পঞ্চগড় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।  তিনি ফকির পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরে ইউপির চেয়ার ম্যান নির্বাচিত হয়। মৃত্যুকালে তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার  (৩ ফেব্রুয়ারি)  রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন মডেল থানা  পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন- তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল ইসলাম  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  কাজী মাহবুবুর রহমান,মোঃ আইয়ুব আলী তেতুলিয়া বিএনপি সভাপতি মোঃ শাহাদত হোসেন রঞ্জু প্রমুখ।
মঙ্গলবার দুপুর ৩ঘটিকার সময় বাংলাবান্ধা, ধাইজান গ্রামের স্কুল মাঠে  মরহুমের জানাজা  অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাঁশ দাফন করা হয়েছে।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী সহ বিভিন্ন বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। মোঃ মহসিন আলী প্রধানের মৃত্যুতে রাজনীতিমহল শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102