মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

নবীগন্জ উপজেলার

পানিউমদা বাজারে অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয় ক্ষতি

এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে শুক্রবার (৩০ জানুয়ারি) ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানাগেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছোট ওই মার্কেটের দু’তলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্টান।

বাহুবল ও নবীগঞ্জ দমকল বাহিনীর পৃথক দু’টি টিম প্রায় ৫ ঘন্টা ব্যাপাী কাজ করে আগুন নিয়ন্ত্রনেসহ পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসে। তাদের সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, শুক্রবার সকালে উপজেলার পানিউমদা বাজারে একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে একটি তোলার গুদাম থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চর্তুরদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রাণপন চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস বাহুবল ও নবীগঞ্জকে খবর দেন। দ্রুত ফায়ার সার্ভিসের টিম দুটি ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে উঠা মার্কেটে প্রবেশ করা এবং কাছাকাছি পানি না থাকায় প্রথমে অনেকটা বেগ হতে হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনেন। তার আগেই ৫টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম সহায়তা করেন। বিকাল ৩ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যপারে বাহুবল ফায়ার সার্ভিসের ইনচার্জ এনামুল হাসান চৌধুরী বলেছেন, অপরিকল্পিতভাবে তৈরী করা মার্কেটে ভিতরে প্রবেশের কোন রাস্তা নেই। রাতের বেলায় এই আগুনের ঘটনাটি সংঘটিত হলে ব্যাংকসহ ব্যাপক ক্ষতিগ্রস্থ হতো। বিদ্যুতের শর্ট সার্টিক থেকে আগুনের সুত্রপাত। তোলার দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমান প্রায় ১০/১২ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102