মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

নানিয়ারচরে

সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৩৭ এই পর্যন্ত দেখেছেন

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নানিয়ারচর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: মশিউর রহমান পিএসসি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর শেখ মোহাম্মদ নাঈম ও এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজন, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ বিন খলিল ও তামজিদ রহমান, নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী, রাঙামাটির সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, লংগদু রাজানগর বিজিবি জোন প্রতিনিধি সুবেদার রফিকুল ইসলাম ও সুবেদার মাসুম আলী, নানিয়ারচর আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী এবং রাঙ্গামাটি সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফখরুদ্দিন রাজিব। এসময় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধি পালন, ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী সকল বিধিনিষেধ মেনে নির্বাচন পরিচালনার আহ্বান জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102