বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ঘুম থেকে উঠে চা পানে হতে পারে স্বাস্থ্যের বিপদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: ইংরেজ শাসকরা তাদের প্রায় দুই শত বছরের শাসনে কিছু সাহেবী অভ্যাস বাঙালির মধ্যে রেখে গেছেন। তার মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে চা পানের অভ্যাসটি। বাঙালির এই ‘বেড টি’ খাওয়ার অভ্যাসখানাও এসেছে তাদের কাছ থেকেই।

বিছানায় শুয়ে-বসে গরম চায়ে চুমুক না দিলে চোখই খুলতে চায় না অনেকের। কারো আবার ঘুম ভেঙেই চা না পেলে দিন যেনো শুরুই হয় না। তবে জানেন কি, এটাকে ঠিক অভ্যাস না বলে বরং বদভ্যাস বললেই ভালো। ঘুম ভাঙার পর খালি পেটে চা পানের সঙ্গে সঙ্গে নানান শারীরিক বিপদ ডেকে আনছেন আপনি, একথা জানাচ্ছেন চিকিৎসকরা। জেনে নিন সেগুলো কেমন অসুখ।

পাকস্থলীর ক্ষতি করেখালিপেটে চা খাওয়া যে পেটের ক্ষতি করে তা হয়তো অনেকেই জানেন। প্রথমত, হজমের সমস্যা হয়। কারণ, চা কোনো মতেই সুষম খাদ্য বা পানীয় নয়। এর অ্যাসিডিক উপাদান পাকস্থলীর ক্ষতি করে এবং পাচনতন্ত্রে গোলমাল বাধায়।

শরীরে পানির ঘাটতি বাড়ায় সারারাত ঘুমানোর পর সকালে মানবদেহে পানির ঘাটতি দেখা দেয়। তাই ঘুম থেকে উঠেই বেশি করে পানি পান করা উচিত। সে জায়গায় চা পান করলে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। তাই আগে পানি পান করুন তারপর চা।

হাইপার অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য খালিপেটে চা পান পাকস্থলীর ভেতরে ক্ষতের সৃষ্টি করতে পারে। এর ফলে আলসার এবং হাইপার অ্যাসিডিটির সমস্যাও হতে পারে। তাছাড়া কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা তো আছেই।

হাড়ের সমস্যা শুধু পেটই নয়, হতে পারে হাড়ের সমস্যাও। খালিপেটে চা খেলে স্কেলিটাল ফ্লুরোসিস নামক রোগ হতে পারে। এই রোগে ভেতর থেকে ফাঁপা হয়ে যায় হাড়। এর ফলে সারা শরীরে বাতের মতো ব্যথা হতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102