বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজারে

শিল্পকলা একাডেমি’র উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে মৌলভীবাজারের ১৫ জন গুণীজনকে সম্মাননা প্রদান করেছে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।

জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ‘গুণিজন সম্মাননা’ ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের জন্য মোট ১৫ জন শিল্প-সাহিত্য-সংস্কৃতিসেবীকে এ সম্মাননা প্রদান করা হয়।

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন পিপিএম।

গুণীজনদের সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশিত হয় নৃত্য, সংগীত ও নাটকের সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন।

শিল্প-সংস্কৃতির বিভিন্ন শা্খার মধ্যে সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় মোহাম্মদ আকবর, মোস্তফা সেলিম ও মুজিবুর রহমান মুজিব, সঙ্গীতে সেলিম চৌধুরী, মো. তারেক ইকবাল চৌধুরী ও নাদিরা আক্তার, নাট্যকলায় আবদাল মাহবুব কোরেশি, মো. দেলোয়ার হোসেন ও মো. তাজুল ইসলাম, চারুকলায় ওয়ালীউর রহমান, যন্ত্রসংগীতে দুর্গা প্রসাদ দোশায়ারা ও প্রসাদ দাস, লোকসংস্কৃতিতে সিরাজুল ইসলাম তোলা ও মো. আব্দুস সহীদ, সাংস্কৃতিক সংগঠক ইন্দ্রজিৎ দেবকে সম্মাননা প্রদান করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102