শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর’সহ দলীয় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি অপু রায়হান, উপজেলা সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, জেলার অর্থ সম্পাদক আব্দুছ ছাত্তার, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক আমির আলী, উপজেলা সহ সভাপতি কানাই দাশ, যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি আরিফ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক উসমান আলী প্রমুখ।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে জাপার লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ভিপি নুরসহ বহু নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102