মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

১লা জানুয়ারি

আল্লামা শিঙ্গাইরকুড়ী ছাহেব ক্বিবলাহ (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল

হাফিজ মাছুম আহমদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ এই পর্যন্ত দেখেছেন

বুধবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত হবেএশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন পীরে কামিল সুলতানুল আরেফিন, কুতবুল আউলিয়া শাহ সুফি হযরত আল্লামা আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ী ছাহেব ক্বিবলাহ (রহ.) এর ৪৪তম ঈসালে সাওয়াব মাহফিল।

জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বরকতপুরস্থ শিঙ্গাইরকুড়ী ছাহেববাড়ী সংলগ্ন মান্নানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ মাহফিল।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামিল হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী পীর ছাহেব শিঙ্গাইরকুড়ী।তরবিয়ত প্রদান করবেন হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী (রহঃ)।

গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন দেশ বিদেশের প্রখ্যাত আলিম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদগণ। আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত মাহফিলে অংশগ্রহণ করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102