মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

ছাতকে

মিনারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন
ছাতকের লক্ষীবাউর “মিনারা বেগম ফাউন্ডেশন”র পক্ষ থেকে এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার  উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের লক্ষীবাউর মাঝপাড়া মসজিদ সংলগ্ন মাঠে, মিনারা বেগম ফাউন্ডেশনের ফাউন্ডার এনামুল হক, ময়নুল হক, ও জয়নুল হক এর অর্থায়নে এলাকার প্রায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষীবাউর গ্রামের ইসলাম উদ্দিন, আসকর আলী, গৌছ উদ্দিন, আকমল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হাসান আনহার, হুসাইন আহমদ প্রমুখ।
ফাউন্ডেশনের ফাউন্ডার জয়নুল হক উপস্থিত  সকলের উদ্দেশ্যে এ সময় বলেন, আমরা এখন ছোট পরিসরে অসহায় শীতার্ত মানুষদের সামান্য উপহার দিতে পারছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে বড় পরিসরে অসহায়দেরকে আরো কিছু দেওয়ার চেস্টা করবো। তিনি তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102