ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দ্বাদশ উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় পিটিআই প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও সদর উপজেলার আয়োজনে (১২-১৪) ডিসেম্বর পর্যন্ত দ্বাদশ উপজেলা কাব ক্যাম্পুরী ও (১৫-১৯) ডিসেম্বর ২০২৪ পর্যন্ত উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট সদর উপজেলা সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ,উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট কমিশনার সাবানা সুলতানা মুক্তা, সম্পাদক রেজাউল করিম লিটন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান মিঠু, ফইজুল ইসলাম,শিবু প্রসাদ ও স্কাউটের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এবং কাব ক্যাম্পুরী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি গ্রন্থনা ওসঞ্চালনা করেন, সহকারী কমিশনার
ইয়াছমিন আরা পারভীন রোজি, জেলা স্কাউটস ঠাকুরগাঁওয়ের সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, সহকারী কমিশনার জাকিরুল ইসলাম জাকির।