বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় এক আইএস জঙ্গি নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার ভোরে চালানো ওই হামলায় এক আইএস সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তারা। খবর বিবিসির।

নানগাহার প্রদেশে অবস্থানরত কাবুল হামলার ‘পরিকল্পনাকারী’ আইএস সদস্যকে লক্ষ্য করে মার্কিন বাহিনী ওই অভিযান চালায়।

আইএস বলছে, তারা কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার আত্মঘাতী হামলা চালিয়েছে। এতে ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন মানুষ নিহত হন।

যুক্তরাষ্ট্র বলছে, নানগাহারে যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে, তার মৃত্যু হয়েছে।

এ হামলায় কোনো বেসামরিক ব্যক্তি নিহত হয়নি বলেও যুক্তরাষ্ট্র দাবি করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102