রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

শরীরের ব্যথা কমানোর ৩টি উপায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৯৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: যে কোনো কারণেই শরীরে ব্যথা হতে পারে। বসা বা শোয়া ভঙ্গিমার কারণে অনেক সময় শরীর ব্যথা হতে পারে। আবার বেশি হাঁটলে পায়ে ব্যথা এমনকি হাতেও ব্যথা হতে পারে বিভিন্ন কাজ করার কারণে।

কমবেশি সবাই কোনো না কোনো সময় এ সমস্যার মধ্যে দিয়ে যায়। শরীরে ব্যথা হওয়ার মুখ্য কারণের মধ্যে অন্যতম হচ্ছে ক্লান্তি। শরীর অত্যাধিক ক্লান্ত হলে আরও দুর্বল হয়ে পড়তে পারেন।

ফলে শরীরে বিভিন্ন রোগ ও প্রদাহ বাড়তে পারে। এছাড়াও শরীরে পানির ঘাটতি থাকলেও গায়ে, হাত-পায়ে যন্ত্রণা হতে পারে। পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে তার প্রভাব আমাদের শরীরেই পড়ে।

তবে শরীরে এরকম ব্যথা হলে কীভাবে মুক্তি পাবেন? এজন্য বেশি কিছু করার দরকার নেই। মাত্র ৩ উপায়েই শরীরের যে কোনো ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন উপায়গুলো-

>> শরীরে পানির ঘাটতি যেন না হয় সেদিকে নজর রাখুন। দৈনন্দিন বিভিন্ন কাজে শরীর অনেক পানি বেরিয়ে যায়। তাই শরীরে পানির ঘাটতি থাকলে তা আমাদের পেশির উপর বাড়তি চাপ সৃষ্টি করে।

>> আপনার খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর করে তুলুন। একটি ঠিকঠাক ডায়েট অনুসরণ করুন। যেখানে প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবকিছু পর্যাপ্ত পরিমাণে থাকবে। ডায়েটে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম রাখতে হবে।

>> শরীরে যেকোনো প্রদাহ দূর করতে বিভিন্ন মসলা উপকারী ভূমিকা রাখে। বিশেষ করে আদা, হলুদ, দারুচিনি, রসুন জাতীয় মসলাগুলো জয়েন্ট বা পেশির জন্য অত্যন্ত কার্যকর। এসব মসলা পাতে রাখলে সারবে শরীরের সব ধরনের ব্যথা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102