মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরানসহ ২৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮৯ এই পর্যন্ত দেখেছেন

সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, একই মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ ২৬ জনের নাম উল্লেখ করে ১০৩ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। আফিয়া ওভারসিজ নামের প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার আলতাফ খান নামের এক ভুক্তভোগী এ মামলা করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। রাজধানীর পল্টন থানার ওসি মোল্লা মো. খালেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য ইমরান আহমদের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে জৈন্তাপুরের লিয়াকত আলীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। কামাল আহমদ কারাগারে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। সাবেক জেলা পরিষদ সদস্য তামান্না আক্তার হেনা এবং গোয়াইনঘাটের ফজলুল হকের মোবাইল ফোন খোলা পাওয়া গেলেও তারা কল রিসিভ করেননি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102