সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

পুঁজিবাজারে লেনদেনে শীর্ষ দশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৭৮ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ৮৫৮ বারে কোম্পানিটির ১৩ লাখ ৪৪ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন হয়।

দিনটিতে টপ টেন বা দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাউথবাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের দর বৃদ্ধি পায় ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৪৩ শতাংশ বৃদ্ধি পায়। এ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে— ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও ইনটেক অনলাইন লিমিটেড।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102