রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

তালেবানদের স্বীকৃতি দেয়নি ইইউ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের সঙ্গে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্ক একসঙ্গে কাজ করার ঘোষণা দিলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  সংস্থার প্রেসিডেন্ট উর্সুলা ভন দার লেয়েন জানিয়েছেন, তালেবানদের এখনই স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভাবছে না তারা।

শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইইউ প্রেসিডেন্ট। খবর এপির।

তিনি বলেন,  আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইইউ । স্বীকৃতি দেওয়ার বিষয়ে তালেবানের সঙ্গে আমাদের এখনও কোনো আলোচনা হয়নি।

ইইউ প্রেসিডেন্ট উর্সুলা বলেন, আফগানিস্তানে মানবিক সহায়তা ৫৭ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ৬৭ মিলিয়ন ইউরো করার প্রস্তাব দেবে ইইউ। দেশটি যেন মানবিক অধিকার, সংখ্যালঘুদের সঙ্গে যথার্থ আচরণ এবং নারী এবং তরুণীদের অধিকারের প্রতি সম্মান জানায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102