মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: শুক্রবার গণমাধ্যমকে বরিস জনসন বলেন, আমি জনগণকে আশ্বস্ত করে যা বলতে চাই তা হচ্ছে, আফগানিস্তান সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা, তালেবানের সঙ্গে কাজ করা, অবশ্যই যদি প্রয়োজন হয় তাহলে চলবে।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবহেলা করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তার পক্ষ সমর্থন করেও এদিন কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

রাবের বিরুদ্ধে অভিযোগ আছে যে, তালেবান কাবুল দখলে অগ্রসর হওয়ার সময়টিতে তিনি আফগানিস্তানে ব্রিটিশদের হয়ে কাজ করা আফগান নাগরিকদের সহায়তা করার বিষয়টিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন।

তাছাড়া, ছুটিতে গিয়ে এক সপ্তাহেরও বেশি সময় অধীনস্তদের হাতে বেশিরভাগ কাজের দায়িত্ব দিয়ে উধাও হয়ে ছিলেন তিনি। গত রোববার তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের দিনেই কেবল ছুটি কাটিয়ৈ ফিরতে দেখা যায় রাবকে।

আফগানিস্তান সংকটের এই সময়ে রাবের এমন আচরণের বিস্তর সমালোচনা হওয়ার পাশাপাশি তার পদত্যাগের দাবি উঠেছে তার নিজ দলের এমপি’দের কাছ থেকেও।

এরপরও পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের ওপর প্রধানমন্ত্রী জনসনের আস্থা আছে কিনা তা জানতে চাওয়া হলে তিনি (জনসন) বলেন, “অবশ্যই”।

ওদিকে, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সম্পর্কে জনসন বলেন, সেখানে হাজার হাজার আফগানের মরিয়া হয়ে দেশ ছাড়া নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা “কিছুটা ভালর দিকে যাচ্ছে।”

ব্রিটিশ সরকার জানায়, গত শনিবার থেকে তারা ১,৬১৫ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে ৩৯৯ জন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবার পরিজন, ৩২০ জন দূতাবাসের কর্মী এবং ৪০২ জন আফগান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102