শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

আশুরায় মসজিদুল হারামে ৩১ হাজার মুসল্লির ইফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

সৌদি আরব অফিস: আশুরার রোজায় মক্কার পবিত্র মসজিদুল হারামে ৩১ হাজারের বেশি মুসল্লির মধ্যে ইফতার ও জমজমের পানি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (দেশটির স্থানীয় সময়) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মসজিদুল হারাম পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে জমজম পানি ও শুকনো খাবার বিরতণ করা হয়। 

এজেন্সি ফর সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ভলান্টারির সার্বিক তত্ত্বাবধানে আশুরার দিন রোজাদারদের জন্য বিশেষ ইফতারির আয়োজন করা হয় বলে জানান কোঅরডিনেশন অফ ভলান্টারি অ্যাক্টিভিটিস-এর পরিচালনা বিভাগের প্রধান অধ্যাপক সাউদ আল জাহরানি। 

আরব নিউজের খবরে আরও বলা হয়, মহামারি সময়ে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে মসজিদুল হারামে ইফতার বিতরণ করা হয়। এ সময় প্রায় ৩১ হাজার দুই শ মুসল্লির মধ্যে ইফতার সামগ্রি বিতরণ করেন ৯০ জন স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট কর্মচারীরা। 

মসজিদুল হারাম পরিচালনা পর্ষদের নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়। খবরে আরও বলা হয়, করোনারোধে কাবা চত্বরে তাওয়াফের সারি বাড়িয়ে ২৫টি করা হয়েছে। 

বিশেষ চাহিদাসম্পন্ন ও বয়োবৃদ্ধদের ওমরাহ পালনের সময় চলাচলের জন্য ৫ হাজার স্বাভাবিক ও ৩ হাজার বৈদ্যুতিক বিশেষ যানের ব্যবস্থা করা হয়। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102