মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সিডনিতে লকডাউন বাড়লো আরও এক মাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। চলতি বছরের গত জুন মাস থেকে শহরটির ৫০ লাখ মানুষকে বাড়িতে থাকার বিধিনিষেধ জারি করা হয়। আগামী ২৮ আগস্ট পর্যন্ত জারি ছিল এ বিধিনিষেধ।

করোনা সংক্রমণ গত সপ্তাহে আরও দ্বিগুণ বেড়ে যায় সিডনিতে। বৃহস্পতিবার সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৮১ জন। শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয় আরও ৬৪২ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন ৬৫ জন।

আগামী সোমবার থেকে ২০ লাখ বাসিন্দাকে কারফিউ মেনে চলতে হবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত। নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান গ্ল্যাডিজ বেরেজিক্লিয়ান এক ঘোষণায় কঠিন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, করোনার সংক্রমণ থেকে বাঁচতে এমনটা করা এখন জরুরি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

করোনার কারণে বর্তমানে অস্ট্রেলিয়ার অর্ধেকের বেশি মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

সূত্র: বিবিসি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102