বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

২৬২ রানে অলআউট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

রবিবার (১ সেপ্টেম্বর) তৃতীয় দিনের শুরুতেই ধুঁকতে থাকে বাংলাদেশ। খুররাম শেহজাদের আগুনে বোলিংয়ে মাত্র ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। সাদমান ছাড়া কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। একে একে প্যাভিলিয়নে ফেরেন সাদমান (১০), জাকির হাসান (১), নাজমুল হাসান শান্ত (৪), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (৩) ও সাকিব আল হাসান (২)।

৬ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কাও জেগেছিল। তবে লিটন-মেহেদীর ১৬৫ রানের জুটিতে ফলো-অন এড়ায় টাইগাররা। এরপর সেঞ্চুরির দিকেই হাঁটছিলেন তারা। তবে হঠাৎই প্যাভিলিয়নের পথ ধরেন মিরাজ। মিরাজের পর তাসকিনও ক্রিজে থিতু হতে পারেননি। লাল-সবুজের অষ্টম উইকেট পতনের পরই দ্বিতীয় সেশনের খেলা শেষ হয়। ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102