শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

খাগড়াছড়িতে

বানভাসীদের মধ্যে চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার ত্রাণ বিতরণ

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৪৪ এই পর্যন্ত দেখেছেন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়িতে বানভাসী মানুষের মাঝে ছুটে আসেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এবারের অপ্রত্যাশিত বন্যা আমাদের যে ক্ষতি করলো তা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (২৩ আগষ্ট) খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে খাগড়াছড়ির প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক ও ছাত্র জনতাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ আহ্বান জানিয়েছেন।

বন্যার ভয়াবহতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন- বাংলাদেশের নদী, খাল-বিল, ধান ক্ষেত ভরাট করে যেভাবে আবাসন নির্মাণ করা হচ্ছে, তা আমাদের জন্য অত্যন্ত ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। বর্ষণ হলেই এখানে পানি জমে বন্যা হচ্ছে। ধানক্ষেতের উপর মহিলা কলেজ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ নির্বাচন করা মোটেই উচিত হবে না। আলুটিলার উঁচু জায়গায় মহিলা কলেজ নির্মাণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা। তিনি বলেছেন, বাংলাদেশের খাল, বিল, নদী-নালা ও শষ্যক্ষেতগুলোতে কোনোভাবেই আবাসন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া যাবে না।

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িতদের অভিনন্দন এবং নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জেলায় ২ জন করে ছাত্র প্রতিনিধি রাখা হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, সুশীল নাগরিক সুদিন কুমার চাকমা, খাগড়াছড়ি জেলার সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ত্রিনা চাকমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদুল আলম ও মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি সদর থানার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণবিতরণের সময় রিজিয়ন কমান্ডার ২০৩, খাগড়াছড়ির ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এসপিপি, এনডিসি, পিএসসি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বন্যায় দুর্গতদের খোঁজ খবর নেয়াসহ তাদের মাঝে দ্রুত যথাযথ ত্রাণ পৌঁছিয়ে দেয়ার নির্দেশ দেন।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102