মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বাইডেন-বরিস ফোনালাপ, তালেবান ইস্যুতে বৈঠকে বসছেন জি-৭ নেতারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যে তালেবান কাবুল দখলে নেওয়ার ফলে বিশ্বের নজর এখন দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে। জোর করে ক্ষমতা দখল করায় বিশ্বের অধিকাংশ দেশই তালেবানকে ‘স্বীকৃতি’ দেবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। তালেবানও তাদের পুরনো ভুলের পুনরাবৃত্তি না করার কথা জানিয়েছে কাবুলে প্রথম সংবাদ সম্মেলনে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আফগানিস্তান ইস্যুতে ফোনে আলাপ করেছেন।ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি এ তথ্য জানায়।হোয়াইট হাউসের বরাত দিয়ে খবরে বলা হয়, মঙ্গলবার জো বাইডেন এবং বরিস জনসন আফগানিস্তান ইস্যুতে ফোনে আলাপ করেছেন।

একই সঙ্গে এ ইস্যুতে জি-৭ (গ্রুপ অব সেভেন) নেতাদের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে।জি-৭ এর সাত দেশ হলো— ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ‘তারা আগামী সপ্তাহে জি-৭ নেতাদের নিয়ে আফগানিস্তান ইস্যুতে কৌশল ও পদ্ধতি নির্ধারণের বিষয়ে আলোচনার জন্য একটি ভার্চুয়াল বৈঠক আয়োজনে সম্মত হয়েছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবান নেওয়ার পর বাইডেন এবং বরিসের মধ্যে এটিই ছিল প্রথম ফোনালাপ।কাবুলে তালেবানের ফিরে আসায় চারদিকে ভয় ও আশঙ্কা ছড়িয়ে গেছে। শরণার্থী সংকট তীব্র হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102