শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

নিউজিল্যান্ডে একজন করোনাক্রান্ত, তাই দেশজুড়ে লকডাউন!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ছয় মাসের মধ্যে নিউজিল্যান্ডের এক নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশজুড়ে তিন দিন লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি অকল্যান্ড শহরের বাসিন্দা। সেখানেও থাকবে সাতদিন লকডাউন। 

মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৫৮ বছর। ধারণা করা হচ্ছে তিনি বৃহস্পতিবার এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, লকডাউন চলাকালে স্কুল, অফিস এবং সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্যমতে, নিউজিল্যান্ডে এ পর্যন্ত ২০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও ৩৩ শতাংশ মানুষ পেয়েছেন এক ডোজ টিকা।

যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কম হয়েছে নিউজিল্যান্ড সেসব দেশের মধ্যে অন্যতম। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102