বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

আফগান সরকারকে দায়ী করে পালালেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদে। দেশটির সাম্প্রতিক পরিস্থিতির জন্য আশরাফ গনি সরকারকে দায়ী করেছেন তিনি।

রোববার তালেবান কাবুল দখলের দিনই আফগানিস্তান ছেড়েছেন আজমল আহমাদে। সোমবার টুইটারে পোস্ট করে জানিয়েছেন, তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার আগের কয়েক সপ্তাহ কীভাবে কেটেছে।

তিনি জানিয়েছেন, দেশটির মুদ্রার মান রেকর্ড নেমে যাওয়া এবং নতুন করে আর কোনো ডলার তাকে সরবরাহ করা হবে না জানতে পেরে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।

আফগানিস্তানে যা কিছু ঘটেছে, সেজন্য আফগান সরকারকে তিনি দায়ী করেন।

টুইটারে তিনি লিখেছেন, ‘এটা এইভাবে শেষ হওয়ার কথা ছিল না। আফগান নেতাদের পরিকল্পনা হীনতায় আমি বীতশ্রদ্ধ।’

এদিকে কাবুল থেকে ১৩০ জন ভারতীয়কে নিয়ে মঙ্গলবার দেশে ফিরেছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমান। এর আগে সোমবার রাতে আরও একটি বিমানে করে ভারতীয়দের দেশে ফেরানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, কাবুল থেকে ভারতীয় রাষ্ট্রদূত এবং অন্য কূটনৈতিক কর্মীদের নিয়ে মঙ্গলবার একটি বিমান পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে অবতরণ করেছে। এর কয়েক ঘণ্টা আগে কাবুল থেকে ভারতীয় ওই বিমানটি যাত্রা শুরু করেছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102