বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

নতুন ভিডিওবার্তায় বিশ্বনেতাদের যে আহ্বান জানালেন মালালা(ভিডিও)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান দখলদারিত্বে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী পাকিস্তানের মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। সোমবার এক ভিডিওবার্তায় তিনি আফগানিস্তানের নারী, শিশুসহ বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সেই সঙ্গে বিশ্বনেতাদের এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ারও আর্তি জানান। খবর রয়টার্সের।তালেবানের গুলির শিকার হওয়া মামালা বিবৃতিতে বলেন, আফগানিস্তানের নিরীহ লোকজনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক কিছু করার আছে। তিনি তালেবানের কাবুল দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আফগান ইস্যু সমাধানে বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান মালালা। আফগান পরিস্থিতি নিয়ে মালালা বলেন, এ মুহূর্তে সেখানে একটি জরুরি মানবিক সংকট তৈরি হয়েছে, যা সমাধানে আমাদের সবার সহযোগিতা প্রয়োজনীয় হয়ে উঠেছে।২০১২ সালে মালালা পাকিস্তানি তালেবানের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। নারী শিক্ষার প্রসারে কাজ করায় তিনি তালেবানের টার্গেটে পরিণত হন। এর পর থেকে মালালা ইংল্যান্ডে বাস করেন। সেখানে উচ্চশিক্ষা নিচ্ছেন।তিনি বলেন, ‘সামরিক বিমানে চেপে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন চিত্র মর্মান্তিক এবং এটি প্রমাণ দেয় যে, বর্তমানে জরুরি মানবিক সংকট’। শান্তিতে নোবেলজয়ী আরও বলেন, ‘আফগান শরণার্থীদের জন্য বিশ্বের সীমানা খুলে দিতে প্রত্যেক দেশের ভূমিকা ও দায়িত্ব রয়েছে। সংকট মোকাবিলায় আফগান শরণার্থীদের জায়গা দেওয়াটা জরুরি মানবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মালালা ইউসুফজাই বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি সত্যিই উদ্বিগ্ন। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার দিকটি আমাকে ভাবাচ্ছে। আফগানিস্তানে কর্মরত অধিকারকর্মীদের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে মালালা বলেন, আফগানিস্তানের নারী অধিকারকর্মীদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জীবন নিয়ে শঙ্কায় আছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102