বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

প্যারিস অলিম্পিক

তৃতীয়দিন পর্যন্ত পদক তালিকায় শীর্ষে জাপান

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন

প্যারিস অলিম্পিকে এবার চমক দেখাচ্ছে জাপান। যেখানে চীন, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে বেশি সোনার লড়াই হওয়ার কথা ছিল, সেখানে সোমবার প্যারিস অলিম্পিকের তৃতীয় দিন শেষে সবার চেয়ে এগিয়ে জাপান।

সূর্যোদয়ের দেশের অ্যাথলেটরা তৃতীয় দিন শেষে জাপানকে উপহার দিয়েছে মোট ৬টি স্বর্ণ পদক। সব মিলিয়ে ১২টি। এর মধ্যে ২টি রৌপ্য এবং ৪টি তাম্র বা ব্রোঞ্জ পদক।

স্বাগতিক ফ্রান্সও পদকের লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বীতা অব্যাহত রেখেছে। তৃতীয় দিন শেষে চারটি দেশ সমান ৫টি করে স্বর্ণ জিতলেও মোট ১৬টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক ফ্রান্স। ৮টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ জয় করেন দেশটির অ্যাথলেটরা।

৫টি করে স্বর্ণ জিতেছে চীন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াও। এর মধ্যে মোট ১২টি পদক নিয়ে চীন তৃতীয়, ৯টি করে পদক নিয়ে অস্ট্রেলিয়ায় চতুর্থ এবং দক্ষিণ কোরিয়া রয়েছে পঞ্চম স্থানে।

শীর্ষে থাকা জাপানের অ্যাথলেটরা জুডোতে দুটি, স্টেকবোর্ডিংয়ে ২টি, ফেন্সিং এবং জিমন্যাস্টিকসে ১টি করে স্বর্ণ জিতেছে তারা। তৃতীয় দিন পর্যন্ত স্বর্ণ পদকজয়ী দেশ হলো ১৭টি। যুক্তরাষ্ট্র জিতেছে ৩টি স্বর্ণ পদক। ৫টি দেশ জিতেছে ২টি করে স্বর্ণ। ১টি করে স্বর্ণ জিতেছে ৬টি দেশ।

রৌপ্য পদক জয় করেছে ৭টি দেশের অ্যাথলেটরা। আর শুধুমাত্র ব্রোঞ্জ পদক জয় করেছে ১২টি দেশের অ্যাথলেটরা। সব মিলিয়ে পদক তালিকায় নাম তুলতে পেরেছে ৩৬টি দেশের অ্যাথলেটরা।

অলিম্পিকের পদক তালিকা

র‌্যাঙ্কদেশস্বর্ণরৌপ্যতাম্রমোট
জাপান১২
ক ফ্রান্স*১৬
চীন১২
অস্ট্রেলিয়া
দক্ষিণ কোরিয়া
যুক্তরাষ্ট্র২০
গ্রেট ব্রিটেন১০
ইতালি
কানাডা
১০হংকং
১১জার্মানি
১২কাজাখস্তান
১৩দক্ষিণ আফ্রিকা
১৪বেলজিয়াম
১৫আজারবাইজান
১৬রোমানিয়া
১৭উজবেকিস্তান
১৮ব্রাজিল
১৯সুইডেন
২০ফিজি
২১কসভো
২২মঙ্গোলিয়া
২৩পোল্যান্ড
২৪তিউনিসিয়া
২৫ভারত
২৬মলদোভা
২৭ক্রোয়েশিয়া
২৮মিশর
২৯হাঙ্গেরি
৩০আয়ারল্যান্ড
৩১মেক্সিকো
৩২স্লোভাকিয়া
৩৩স্পেন
৩৪সুইজারল্যান্ড
৩৫তুরস্ক
৩৬ইউক্রেন
সর্বমোট (৩৬ দেশ)৪৫৪৬৫১১৪২

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102