বঙ্গমাতার কোলে ছোট্ট শিশুআহ্ কি চমৎকারজাতির জনকের নয়নের মনিনাম যে রাসেল তার।। আজ জন্মদিনে তোমাকে জানাইহাজার শুভেচ্ছাতোমার আদর্শে এদেশ গড়বোকরছি প্রতিজ্ঞা।। আজ তোমার জন্মদিন তুমি হীনবড় কষ্ট এই মনেহাজার রাসেল
মোঃ আবুবকর সিদ্দীক, খুলনা: খুলনার নতুন রাস্তায় প্রতারক চক্র সক্রিয়। তাদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে সরল মানুষগুলো।প্রতারণার মাধ্যমে নগদ টাকা, সর্নালন্কার ও মোবাইল ফোনসহ ছিনিয়ে নিচ্ছে মুল্যবান জিনিস সংঘবদ্ধ একটি
হাফিজ মাছুম আহমদ দুধরচকী : মুসলমানরা দিনে পাঁচবার নামাজ পড়ে। এরমাধ্যমে মূলত আল্লাহর একটি আদেশ পালন হয়। সেই সাথে আল্লাহর সাথেও সাক্ষাত হয়।একটি হাদিসে এসেছে, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ।পবিত্র কোরআনে
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। আজ ১৮ অক্টোবর ‘শেখ রাসেলের জন্মদিন’ উপলক্ষে রোববার এক বাণীতে তিনি আরও বলেন,
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জুশনে-জুলুস বের করেছে আনুজমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। রোববার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর কাদেরিয়া আলিয়া মাদরাসা প্রাঙ্গণ হতে জশনে জুলুস শুরু হয়।
নাটোর সংবাদদাতা: “দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ‘শেখ রাসেল দিবস-২০২১’ পালিত হয়েছে।রবিবার (১৭ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদের মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত
শাহারুল ইসলাম ফারদিন: যশোরের দুই শিক্ষকসহ ১৯ শিক্ষককে তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক-কর্মচারীদের এমপিও, নিয়োগসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের শুনানি গ্রহণ করবে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)।
স্টাফ রিপোর্টার: হাতে পবিত্র কোরআন শরিফ লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী জারিন তাসনিম দিয়া। টানা দেড় বছরের প্রচেষ্টায় তিনি কোরআন শরিফের ৩০ পারাই হাতে লিখেছেন। বর্তমানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা
অর্থনৈতিক ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী বুধবার সব ব্যাংক বন্ধ থাকবে। এর আগে জানানো হয়েছিল, মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির দিন পরিবর্তনের সিদ্ধান্ত জানায়

ময়ফুল আলম রাসেল: দুটি পাতা একটি কুড়ির দেশ, হযরত শাহ মোস্তফার স্পর্শধন্য প্রকৃতিক সৌন্দর্য লীলাভূমি ইতিহাস ও চায়ের রাজধানী মৌলভীবাজার জেলায় প্রথমবারের মতো পর্যটকদের সুবিধার্থে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে ট্যুরিস্ট বাস সার্ভিস চালু করায় যুক্তরাজ্যস্থ মৌলভীবাজার জেলা সমিতি বৃষ্টল বাথ ও ওয়েষ্ট শাখার পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা প্রশাসকের উদ্দ্যগে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন সিলেটে বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান।তিনি বলেন, করোনার কারণে পর্যটন শিল্পে ধ্বস নেমেছে।বাংলাদেশের মানুষ সময়পেলেই পরিবার নিয়ে অবসর কাটাতে চায়।সিলেট বিভাগে যত পর্যটক আসেন, তারা কিন্তু মৌলভীবাজার জেলা ঘুরে যান।যারা এই বাস চালু করতে সহযোগিতা করেছে তাদের কৃতজ্ঞতা জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন মৌলভীবাজার এর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদচেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাহউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপ জেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলাপ্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদ সহ জেলা প্রশাসন এর কর্মকর্তাগণ, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। উল্লেখ্য যে, ফাতেমা এন্টারপ্রাইজের সহযোগিতায় প্রতিদিন দুটি বাস জেলার বিভিন্ন পর্যটনস্পটে যাতায়াত করবে।এসবের টিকিট শ্যামলী কাউন্টার শ্রীমঙ্গল, বড়লেখা ও হানিফ কাউন্টার ঢাকা বাসস্ট্যান্ড মৌলভীবাজারে পাওয়া যাবে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাতলায়লা নীরা জানান, প্রাথমিক ভাবে ৪০ সিটের দুইটি বাস দিয়ে দুইটি প্যাকেজে এসার্ভিস চালু করা হচ্ছে।প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবেবড়লেখার উদ্দেশ্যে ও দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দশ্যে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে।