স্টাফ রিপোর্টার: আমাদের দেশে ধান চাষের জন্য প্রতিবছর তিন লাখ মেট্রিক টন ধানবীজ প্রয়োজন হয়। এর মধ্যে আট হাজার মেট্রিক টন হাইব্রিড ধানবীজ বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করা হয়।

শাহারুর ইসলাম ফারদিন: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তিনদিনের বৃষ্টিতে যশোর পৌরসভার বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের দুঃখগাথা হয়েআছে জলাবদ্ধতা। ভারী কিংবা অল্প বৃষ্টির পানিতে তলিয়ে যায়এই এলাকা। এটিকে নিয়তি মেনে নিয়েই জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন তারা। জলাবদ্ধতায় সবচেয়ে কষ্টে রয়েছেন রেললাইন সংলগ্ন চোপদারপারা ও জমদ্দারপাড়ার মানুষ। ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো জমে আছে হাঁটু সমান পানি। ঘর থেকে বের হতে পারেননিঅনেকেই। এ অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এসব এলাকার বাসাবাড়িতে পানি ওঠায় বেশিরভাগ বাড়িতে বন্ধহয়ে গেছে রান্না-বান্না। ভুক্তভোগীরা বলছেন, যেখানে এক থেকে দুইঘণ্টার মাঝারি বৃষ্টিতেই এই এলাকাগুলোয় জলাবদ্ধতা সৃষ্টি হয়।সেখানে টানা তিন দিনের বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ না হওয়ায় এগুলোদিয়ে ঠিকমতো পানি নিস্কাসন হয় না। ফলে অল্প বৃষ্টিতেই এলাকাতলিয়ে যায়। জলাবদ্ধতা সংকট নিরসনে গেল কয়েক বছরে পৌরকর্তৃপক্ষ কোটি কোটি টাকা ব্যয় করলেও কোন সুফল নেই। পানিনির্গমনের প্রায় সব পথ বন্ধ হওয়ায় কাটছে না তাদের দুর্দশা।এদিকে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে যশোর পৌরকর্তৃপক্ষ গত ১০ বছরে ড্রেনেজ ব্যবস্থা ও তৎসংলগ্ন সড়ক উন্নয়নে৯ ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করেছেন বলে জানা গেছে।তবে এ ব্যয় কোন কাজেই আসছে না। টানা বৃষ্টি হলেই বন্যাবস্থাবিরাজ করে শহরের নিম্মাঞ্চলে। ভুক্তভোগীরা বলছেন, সামান্য বৃষ্টিতেই যশোর পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ডে সৃষ্টি হয় জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, এ সংকটনিরসনে গেল কয়েক বছরে পৌর কর্তৃপক্ষ কোটি কোটি টাকা ব্যয়করার পরও কোন সুফল পাচ্ছে না তারা। পানি নির্গমনের প্রায় সবপথ বন্ধ হওয়ায় তাদের দুর্দশা কাটছে না। ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর চোবদার পাড়ার বাসিন্দা খন্দকার আবুহোসেন জানান, তার এলাকায় প্রায় সকল বাড়ির উঠানে এবংঅধিকাংশ ঘরে পানি ঢুকেছে। মানুষজন দৈনন্দিন কাজেঅসুবিধায় পড়েছেন। পানি দ্রুত নিষ্কাশনে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টিআকর্ষণ করেন। যশোর পৗরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন,যশোর শহরকে দু’ভাগে ভাগ করেছে ভৈরব নদ। শহরের উত্তর অংশের পানি নিষ্কাশনের ব্যবস্থ্যা এ নদকে ঘিরে। আরদক্ষিণ অংশের পানি নিষ্কাশন হয় পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডের উপর দিয়ে হরিনার বিলে। যশোর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোকছিমুল বারী অপু বলেন, আসলে পয়োনিষ্কাশন ব্যবস্থার জায়গা না রেখে অপরিকল্পিতভাবে বহুতল ভবন ও পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। যশোর পৌরসভার মেয়রসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা চেষ্টা করছি,আগামী বছরের মধ্যে স্থাযী জলাবদ্ধতা নিরসন করার।’ ওই সময়পর্যন্ত নাগরিকদের কষ্ট সহ্য করার অনুরোধ জানান তিনি। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় কোটি টাকারপ্রকল্পের কোন সুফল পাচ্ছে না তারা। বরং আধা ঘন্টার বৃষ্টিতেইতলিয়ে যায় এ দু’টি ওয়ার্ডের রাস্তাঘাট বাড়ি-ঘরসহ বিস্তীর্ণএলাকা। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া হয়েছে।আর ভুক্তভোগীরা বলছেন, পানি নিষ্কাশনে পৌরসভার পুরোপরিকল্পনায় ত্রুটি রয়ে গেছে। বৃষ্টি হলেই পানি ঘরে ঢুকবে। এটানিয়ম হয়ে দাঁড়িয়েছে। তারা অভিযোগের সুরে বলেন, ড্রেনের মাথা উঁচু আর রাস্তা নিচু; পানি কিভাবে বেরুবে? যশোর পৌরসভার সচিব আজমল হোসেন জানান, ৯ ওয়ার্ডে২০১৬-১৭ অর্থ বছর থেকে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প ও তৃতীয়নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায়ড্রেনেজ ব্যবস্থা ও তৎসংলগ্ন সড়ক উন্নয়নে কাজ চলছে। এরইআওতায় হরিনার বিল এলাকার খাল মুক্তেশ্বরী নদীর সাথেসংযোগ দেয়া হবে। এটা বাস্তবায়ন হলে যশোরে জলাবদ্ধতানিষ্কাশন আরও সহজ হবে। তিনি এ জলাবদ্ধতার জন্যে অনাকাঙ্খিত অতি বৃষ্টিকে দায়ী করেন। উল্লেখ্য, যশোর শহরকে উত্তর আর দক্ষিণ অংশে ভাগ করেছেমৃতপ্রায় ভৈরব নদ। শহরের উত্তর অংশের পানি নিষ্কাশন হয় এনদ দিয়ে। আর দক্ষিণ অংশের পানি নিষ্কাশন হয় পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে গিয়ে বিল হরিনায়। কিন্তু সেহরিনার বিল এখন আর বিল নেই। দক্ষিণ অংশের পানি নিষ্কাশনের জন্যে গত নয়-দশ বছর ধরে প্রচুরটাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছে পৌর কর্তৃপক্ষ। কিন্তুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় তা দুর্ভোগের কারণহয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই এই দুটি ওয়ার্ডের রাস্তাঘাট, বাড়িঘরসহ বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। ফলে বর্ষা মৌসুমজুড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। জলমগ্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব বাড়ির মধ্যেই হাঁটু সমানপানি। বিশেষ করে শহরের শংকরপুর, বেজপাড়া এলাকার হাজারোবাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকারবাসাবাড়ির রান্নাঘরে পানি ওঠায় বেশিরভাগ বাড়িতে রান্না-বান্নাবন্ধ হয়ে গেছে। দুর্দশাগ্রস্তরা আক্ষেপ করে আর কোন অভিযোগ জানাতে চাচ্ছেন না। তারা নিয়তিকেই মেনে নিয়ে জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন।
স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেছেন, লবণাক্ততা-সহ জলবায়ু পরিবর্তনের নানাবিধ সমস্যা থেকে উত্তরণের জন্য এর ক্ষতিকর প্রভাবের বিষয়ে মানুষের সচেতন হওয়ার বিকল্প নেই। দেশের লবণাক্ত এলাকায় কৃষি
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই মাটি ব্যবস্থাপনার জন্য বিজ্ঞানভিত্তিক উপায়ে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। রবিবার ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত প্রকল্পসমূহ সর্বোচ্চ আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রকল্পসমূহ
স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মহামারী করোনা ভাইরাসও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারেনি। কুচক্রীরা
স্টাফ রিপোর্টার, কমলগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কৃষকরা সার্বিকভাবে অনেক ভর্তুকি পান। ৭০ টাকার ইউরিয়া সার সরকার ১৭ টাকায় বিক্রি করে। এটা কি ভর্তুকি নয়? কৃষকরা ডিজেল ও বিদ্যুৎ
স্টাফ রিপোর্টার: বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণকারীদের নির্মূল করার
ইউকেবিডি ডেস্ক: দফায় দফায় বাড়ার পর গেল সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে প্রাকৃতিক গ্যাসের দাম। গেল এক সপ্তাহে অপরিশোধিত তেল এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে
স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ট্রলার মালিক সালেহ আহমেদের জালে ধরা পড়েছে এই কালো পোয়াটি। এবার একটি কালো পোয়া মাছের দাম উঠেছে সাড়ে সাত লাখ