

বছরের প্রথম দিন নতুন সিনেমার খবর দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জানালেন মুক্তির তারিখও। গতকাল সোমবার জয়া জানান, তার অভিনীত ‘ভূতপরী’ আসছে আগামী ৯ ফেব্রুয়ারিতে। সঙ্গে প্রকাশ করেন সিনেমার একটি পোস্টার।
সেখানে দেখা যায়, গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন জয়া! তার পেছনে পরীর মতো দুটি ডানা। আর এর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়?’
কলকাতার নামী প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ভূতপরী’ আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নিবেদিত এই সিনেমার নাম ভূমিকায় কাজ করেছেন জয়া আহসান।
নিউজ /এমএসএম