মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতি, ধরপাকড়ে বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

বর্তমানে কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য পছন্দের শীর্ষে ইউরোপের দেশ ইতালি। কিন্তু সেখানেও এবার স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগ উঠেছে। জানা গেছে, ভিসা জালিয়াতির অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতালি নাগরিকের পাশাপাশি আছেন বাংলাদেশিও।

অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তালিকার বাইরের অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিয়েছে চক্রটি। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি আরও জানান, অসাধু এই চক্রটি শুধু ভিসা জালিয়াতি নয়, যুক্ত আছে মানি লন্ডারিংয়ের সঙ্গেও।

প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়েচড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে শুরু হয় ব্যাপক অভিযান। অত্যন্ত গোপনীয় এ অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় ৪৪ জনকে। এরমধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দি এবং সাতজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়।

সূত্র বলছে, ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতালীয় নাগরিকের পাশাপাশি রয়েছে বেশ কয়েকজন এশীয় ও আফ্রিকান। এ তালিকায় বাংলাদেশির নামও রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

ধরপাকড়ের পর তাদের কাছ থেকে চাঞ্চল্যকর সব তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও আইনজীবীরা। তাদের তথ্যমতে, অস্তিত্বহীন ও ভুয়া নথিপত্র দিয়ে বিপুল অর্থের বিনিময়ে প্রায় আড়াই হাজার স্পন্সর ভিসা দেয়া হয়েছে। শুধু তাই নয়, ওই চক্রটির সঙ্গে যুক্ত আছেন সরকারি আমলারাও।

অভিযান শেষে দালালদের কাছ থেকে নগদ প্রায় ছয় মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। শুধু এই চক্রটি নয় আরও বিভিন্ন প্রতারক চক্রকে ধরতে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত না হতে চাইলে অবৈধ লেনদেন ও প্রতারণার পথে পা না বাড়ানোর পরামর্শ ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102