মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সাংবাদিক ত্বোহা খানের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর শাহবাগে কোটাবিরোধীদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সময় টেলিভিশনের অ্যাসোসিয়েট সিনিয়র রিপোর্টার ত্বোহা খান তামিম ও জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক সামছুল আরেফিন প্রিন্স, সুমন সরকার ও সালাউদ্দিন আল মামুন।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

আজ শুক্রবার (১২ জুলাই) বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের হামলার সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে সাংবাদিক সমাজ রাজপথে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে নামতে বাধ্য হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102