রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতকে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের বিবৃতি

ছাতক সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন
ছাতক উপজেলার ১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইসলামপুর ইউনিয়নের ৬ হাজার ১শ ৪২ একর ফরেস্ট/বনভুমি, ফসলি জমি ও কয়েক লক্ষ মুর্তা বাগান ও বিভিন্ন জাতের গাছ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রস্তাবিত ইকনমিক জোনের ভুমি রক্ষা এবং চোরাচালান বন্ধের দাবীতে গত রবিবার ৭ জুলাই ইসলামপুর ইউপি কমপ্লেক্স ভবনে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
জনস্বার্থে, দেশের স্বার্থে,রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য অবৈধ বোমা মেশিন ও ড্রেজার দিয়ে ইজারা বহির্ভুত এলাকায় বালু-মাটি উত্তোলন বন্ধের দাবীতে আইনগত প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান এ সংবাদ সন্মেলনে।
সংবাদ সম্মেলনের পর ভুমি খেকো ও অবৈধ তান্ডব চালানোর হোতা স্থানীয় এক প্রভাবশালীর ভাই তার ফেইসবুক আইডিতে ইউপি চেয়ারম্যান সুফি আলম সোহেলকে চাঁদাবাজের সর্দার ও ডাকাতদের গডফাদার উল্লেখ করে স্ট্যাাটাস দেয়া, বিভিন্ন নিউজে ওই ভুমি খেকো মহলের কটাক্ষপূর্ণ ও অশ্লীল মন্তব্য করা এবং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমানকে প্রাণনাশের হুমকি প্রদান সহ ইউপি চেয়ারম্যান, মেম্বার ও প্রতিবাদী জনসাধারনের বিরুদ্ধে হামলার হুমকি প্রদান করা হয়।
এদিকে গত সোমবার ৮ জুলাই কোম্পানিগঞ্জের পিয়াইন নদীর কথিত ইজারাদার সুজন মিয়া ও বুলবুল আহমদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্যে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন প্রকার মিথ্যা এবং দূরভিসন্ধিমূলক অভিযোগ আনা হয়। এবং গত ১০ জুলাই ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল ও ৭ নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদুর রহমান সহ নিরীহ জনগণকে আসামী করে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা ছাতক থানায় দায়ের করা হয়েছে।
অনলাইন মিডিয়াতে অশ্লীল, মিথ্যা ও আক্রমনাত্মক স্ট্যাটাস এবং মামলা-হামলার হুমকি প্রদান, সংবাদ সম্মেলনে প্রদত্ত মিথ্যা ও দূরভিসন্ধিমূলক বক্তব্য, কাল্পনিক ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবাবের সন্তান ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল সহ ইউনিয়নের সদস্য- সদস্যাবৃন্দ।
প্রতিবাদ জানিয়েছেন, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদুর রহমান, ১ নং ওয়ার্ড মেম্বার ইসলাম উদ্দিন, ২ নং ওয়ার্ড মেম্বার শফিক আলী, ৩ নং ওয়ার্ড মেম্বার ময়না মিয়া, ৪ নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন, ৫ নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া, ৬ নং ওয়ার্ড মেম্বার ছালিক মিয়া, ৮ নং ওয়ার্ড মেম্বার আব্দুল হাফিজ, ৯ নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন, ১,২,৩ নং (সংরক্ষিত) ওয়ার্ড মেম্বার রাহেনা বেগম, ৪,৫,৬ নং (সংরক্ষিত) ওয়ার্ড মেম্বার সাহিদা বেগম, ৭,৮,৯ নং (সংরক্ষিত) ওয়ার্ড মেম্বার হাজেরা বেগম প্রমুখ। বৃহষ্পতিবার ( ১১ জুলাই ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নিন্দা, প্রতিবাদ করে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।
বিবৃতিতে ইউপি চেয়ারম্যান ও মেম্বার বৃন্দ জনস্বার্থ বিরুধী কাজের হোতা ও মিথ্যাচারকারী এবং সরকারি  সম্পদ লুটেপুটে যারা খাচ্ছে স্থানীয় এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে এবং মিথ্যা ও ষড়ডন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102