শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাবেক এক কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্ত কৃষি কর্মকর্তার নাম আল মামুন অর রশিদ। তিনি বর্তমান পঞ্চগড় হর্টিকালচার সেন্টারে সিনিয়র হর্টিকালচারিষ্ট হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক। এর আগে, বুধবার (১০ জুলাই) বোদা উপজেলা কৃষি অফিসে অভিযান চালায় দুদক।
দুদক সূত্র জানায়, বোদা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির জন্য বরাদ্দকৃত ১৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণপূর্বক আত্মসাত করেছেন- এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম ওই দফতর এবং সংশ্লিষ্ট ব্যাংক থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল মতিন বলেন, ‘যতটুকুন শুনেছি ২০২১ সালের দিকে বোদা উপজেলা কৃষি অফিসের এক কর্মচারি-কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করায় তাকে বদলি করা হয়। ওই কর্মচারিই নাকি সংক্ষুব্ধ হয়ে দুদকে অভিযোগ করেছে। তবে অভিযোগের সত্যতা মিললে দুদক অবশ্যই ব্যবস্থা নিবে।’
দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংগ্রহকৃত রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তীতে কমিশন বরাবর দাখিল করা হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা আল মামুন অর রশিদের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102