পঞ্চগড়ের জেলার আটোয়ারীতে উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় নানি মোছা বেগম (৫৫) ও নাতনি আয়েশা আক্তার (৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৬টায় উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী এলাকায় বেসরকারি এনজিও আরডিআরএস অফিসের সামনে আটোয়ারী-রুহিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরে আহতদের উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন।ঠাকুরগাও হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহত বেগম উপজেলার রাধাঁনগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী কোনপাড়া এলাকার মৃত দুলাল উদ্দীনের স্ত্রী ও আয়েশা একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবারের সুত্র জানায় বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত কাজে নাতনিকে নিয়ে ফকিরগঞ্জ বাজারে যান নানি বেগম। কাজ শেষে বাডিতে ফেরার জন্য ইজিবাইকে তারা ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী এলাকায় বেসরকারি এনজিও আরডিআরএস অফিসের সামনে ইজিবাইক থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় আটোয়ারী-রুহিয়া সড়ক দিয়ে ঠাকুরগাঁও গামী একটি মাইক্রোবাস তাদের সজোরে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তারা। এতে মাথা, মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে গেছেন। এব্যাপারে বৃহস্পতিবার বিকালে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, ইজবাইকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নানি নাতনির মৃত্যু হয়েছে।