সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি গ্রেফতার

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

মালয়েশিয়ায় কার ওয়াশের দোকানে অভিযান পরিচালনা করে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। ৯ জুলাই স্থানীয় সময় দুপুর ১২টায় সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়া এক্সপ্রেসওয়ে এলাকার একটি পেট্রোল স্টেশনের পাশে কারওয়াশ দোকানে কর্মরত অবস্থায় ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ১১ জুলাই ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলীন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, ৯ জুলাই পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের সমন্বয়ে পরিচালিত অভিযানে কারওয়াশে কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২৫ থেকে ৩৫ বছর বয়সী ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি গ্রেফতার

গ্রেফতাররা হলেন- ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে মালয়েশিয়ায় প্রবেশে বৈধ পাসপোর্ট বা নথি নেই এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) লঙ্ঘন করেছে অর্থাৎ পাসপোর্টের শর্ত ভঙ্গ করেছে।

পরিচালক বলেন, মূলত একটি গ্যাস স্টেশন চত্বরে অভিযান পরিচালনা করা হয়েছে। জনসাধারণের অভিযোগের পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি গ্রেফতার

যারা অবৈধভাবে অবস্থান করে, অতিরিক্ত অবস্থান করে এবং পাসপোর্টের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে জেআইএম কোনো আপস করবে না। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলীন জুসোহ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102