সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিতুমীর কলেজে স্মার্ট ক্যাম্পাস ও কর্মসংস্থান নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৯০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে “স্মার্ট ক্যাম্পাস, স্মার্ট কর্মসংস্থান” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করা, মেধাভিত্তিক তরুণ সমাজ গড়ে তোলা এবং স্মার্ট ছাত্র রাজনীতির চর্চা তুলে ধরার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের শহিদ বরকত মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে সরকারি তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সভাপতি মোঃ রিপন মিয়া ও অন্যান্য নেতাকর্মীরা।

কলেজ শাখার সভাপতি মোঃ রিপন মিয়া বলেন, ক্যাম্পাসে এসে শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে হবে না, আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে, ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজে থাকতে হবে। স্মার্ট কাজ করতে হবে ও কমিউনিকেশন বাড়াতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নেতাকর্মীদের আরো কাজ করতে হবে তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের পদ পাওয়া যাবে। কারো মাধ্যম দিয়ে পদ পাওয়া যায় না একমাত্র উল্লেখযোগ্য কাজ করলেই তাকে পদ দেওয়া হবে।

সভার অন্যান্য বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তা ও তার উপযোগী শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে ছাত্রসমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102